1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের সিনেমা না দেখলে কার সিনেমা দেখবেন : সিয়াম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

দেশের সিনেমা না দেখলে কার সিনেমা দেখবেন : সিয়াম

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪৯৫ বার

সিয়াম ও পূজার অ্যাকশন থ্রিলার ধাঁচের নতুন সিনেমা ‘শান’। মিডিয়া পাড়ায় সিনেমাটি নিয়ে দীর্ঘদিন থেকেই আলোচনা হচ্ছিল, পুলিশ অ্যাকশন ঘটনায় বড় আয়োজনে নির্মিত হয়েছে সিনেমাটি। তবে করোনার কারণে এতদিন মুক্তি পায়নি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) জাজ মাল্টিমিডিয়া তাদের সোশ্যাল মিডিয়ায় ‘শান’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা দিয়েছে, ২০২২ সালের ৭ জানুয়ারি দেশব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার, কিন্তু পোস্টারে সিয়াম বা পূজা কাউকে দেখা যায়নি, তবুও দর্শকরা প্রশংসা করেছে পোস্টারটির।

পোস্টারে দেখা যাচ্ছে কাঁটাতারের সামনে কিছু মানুষকে চোখে পট্টি বাঁধা অবস্থায় দাঁড়ানো, শরীরে নির্যাতনের ছাপ স্পষ্ট।

সিনেমার পোস্টার প্রকাশ করার পর সিনেমা নিয়ে দর্শক মহলে প্রত্যাশার পারদ বৃদ্ধি পেয়েছে, এদিকে প্রযোজক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও দাবি করেছে, বাংলাদেশে এমন পুলিশ অ্যাকশন ঘরানার সিনেমা আগে হয়নি।

সিনেমার নায়ক সিয়াম আহমেদ সংবাদ মাধ্যমে বলেন, ‘অনেকে বলে থাকেন, বাংলাদেশের সিনেমা কেউ দেখে নাকি..! আমাদের আরও অনেক কাজ আছে , তাদের বলছি, আপনারা নিজের দেশের সিনেমা না দেখলে কার সিনেমা দেখবেন! বাংলাদেশ ক্রিকেট টিম যেমন যতই খারাপ খেলুক, সেটা আমাদেরই দল, আমরা আশা করি, পরবর্তী ম্যাচে কামব্যাক করবে, তেমনি আমাদের সিনেমার ব্যাপারেও এমন সচেতন হওয়া দরকার, আমাদের ইন্ডাস্ট্রির ভালোর জন্য সবারই সাপোর্ট প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা শেয়ার করে সিয়াম আরও বলেন, ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমার মাধ্যমে আপনারা আমাকে আর পূজাকে অনেক ভালোবাসা দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ, এটা আমাদের একসঙ্গে তৃতীয় সিনেমা, এখানে প্রথমবার অ্যাকশন চরিত্রে অভিনয় করেছি, কতটা পেরেছি, কতটা পারিনি, সেটা আপনারা দেখে বলতে পারবেন। তবে বিশ্বাস করুন, আমরা পুরো টিম চেষ্টার কোনো ত্রুটি রাখিনি।’

‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমার প্রধান সহকারী পরিচালকের পর এবার শান’ সিনেমায় পরিচালকের দায়িত্বে ছিলেন এম রহিম। সিনেমাটির কাহিনী লিখেছেন আজাদ খান।

সিয়াম ও পূজা ছাড়াও সিনেমায় রয়েছে তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net