1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে আওয়ামী লীগের নৌকা প্রার্থী সাবের চৌধুরীর উপর হামলা : আহত ২০ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

নবীগঞ্জে আওয়ামী লীগের নৌকা প্রার্থী সাবের চৌধুরীর উপর হামলা : আহত ২০

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৯০ বার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকায় রয়েছেন সাধারন মানুষ।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর সমর্থনে সাতাইহাল ফুটবল মাঠে এক নির্বাচনী সভা ছিল। উক্ত নির্বাচনী সভায় উপস্থিত হয়েও সাবের আহমদ সভা করতে না পারায় কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি ফেরার পথিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের দেওপাড়া বাজার নামকস্থানে পৌছামাত্রই অন্ধকারে একদল অজ্ঞাতনামা লোক সাবের আহমেদ চৌধুরী ও কর্মী-সমর্থকদের উপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করা হয়। এতে ২০ জন আহত হয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর অভিযোগ, আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমদাদুর রহমান মুকুল ও তার সমর্থকরা আমি ও আমার কর্মীসমর্থকদের উপর হামলা করে । এতে আমার অনেক কর্মীসমর্থক আহত হয়েছেন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমদাদুর রহমান মুকুল বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না, আওয়ামী লীগের প্রার্থী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঘামলায় আহতরা হলেন, আব্দুল হক (৪০), লিটন মিয়া (৩০), শাবিজ মিয়া (৩২), রুনু মিয়া (২৬), আব্দাল মিয়া (৩২), ফজলু মিয়া (৪৬), উমর আলী (৩০), ফয়ছল (২৮), ফজলু (৩০), শাহ রিপন (৪১), জাহাঙ্গীর (৩৫)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net