1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর আল ফারুক সরকার পেলেন রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী 

নরসিংদীর আল ফারুক সরকার পেলেন রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৪৪ বার

দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ ‘রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯’ পেলেন নরসিংদীর বিশিষ্ট শিল্পপতি আল ফারুক সরকার।

কুটির শিল্প ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কারটি অর্জন করেছেন নরসিংদীর সামসুন্নাহার টেক্সটাইল মিলস। এটি আর.আর.এস. টেক্সটাইল গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতির পক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বীকৃতি স্বরুপ রাষ্ট্র পতি শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আল ফারুক সরকারের হাতে এ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

পুরস্কার পেয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়সহ সকলকে ধন্যবাদ জানান আল ফারুক সরকার। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন, তারই বহিঃপ্রকাশ এটি। তার সুযোগ্য কন্যা বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন। বিশ্ব দরবারে তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। আমাদের দেশের শিল্প খাতকে আরও টেকসই করতে প্রয়োজন সরকারী সহযোগিতা যা পেলে আমরা দেশের অর্থনিতীকে মজবুত করার চেস্টা করবো।ভবিষ্যতে সরকারি সহায়তা অব্যাহত থাকলে আমরা বেসরকারি খাতে দেশকে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারব বলে দৃঢ বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net