ঢাকা   ১২:১৮:৪৭ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

প্রয়াত মেয়র লোকমান হোসেনের ১০ম শাহাদাৎ বার্ষিকী পালন।

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৩৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় প্রয়াত মেয়র শহীদ লোকমান হোসেনের ১০ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার সমাধীতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে নরসিংদী শহর ও জেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগসহ বিভিন্ন সামাজিক, সংস্কৃতি সংগঠন সহ জেলার সর্বস্থরের মানুষ।
সোমবার সকালে নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, প্রয়াত মেয়রের সহধর্মীনি ও সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলী, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের ইনডিপেনডেন্ট কলেজ অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা জেলা ছাএলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু শহর ছাএলীগের সভাপতি রাজিব সরকার সহ অন্যান্যরা পৌর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে কুরআন থেকে তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। প্রয়াত মেয়র লোকমান হোসেনের ১০ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে শহর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলি। উল্লেখ্য ২০১১ সালের ১ নভেম্বর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তৎকালীন পৌর সভার মেয়র লোকমান হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি