1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন বিষয়ক কর্মশালা অনুষ্টিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

বাঁশখালীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন বিষয়ক কর্মশালা অনুষ্টিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩৩২ বার

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন, বন্যহাতির সুরক্ষা নিশ্চিতকরণ, আবাসস্থল সংরক্ষণ বিষয়ক জনসচেতনতামূলক এক কর্মশালা জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ এর উদ্যোগে অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার জেলার মধ্যবতী পুঁইছুড়ি ও টৈইটং সীমান্তবর্তী জুমপাড়া এলাকায় এ সভার আয়োজন করা হয়।

বন্য প্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন কর্মকর্তা দিপান্নিতা ভট্টাচার্য্যর সভাপতিত্বে ও জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টৈইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, জলদী সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিলকুপ ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, পুঁইছুড়ি অভয়ারণ্য বিট কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় এসময় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ২৭০-৩৩০টি বন্যহাতি রয়েছে। বর্তমানে হাতিগুলো মহাবিপন্ন প্রজাতি হিসেবে বেঁচে আছে। বনজঙ্গল ও গাছপালা যেখানে বেশী থাকে মূলত হাতির আবাস সেখানে। এ এলাকায় হাতি-মানুষ দ্বন্দ্বের কারণে প্রতিনিয়ত প্রাণহানিসহ মানুষের বসতবাড়ি ও ফসলের ক্ষতি হচ্ছে সেহেতু এ এলাকার মানুষদের নিয়ে আমরা ইআরটি ( এ্যালিফেন্ট রেসপন্স টিম) গঠন করবো এবং প্রশিক্ষণ দেবো। এতে হাতি দেখলে মানুষের হাতির ওপর বৈরী মনোভাব কেটে যাবে।

উক্ত কর্মশালায় প্রায় ৩ শতাধিক স্বেচ্ছাসেবক অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net