1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে অভিজাত মিষ্টি বিপণী মধুবন এর শো-রুম উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

রামগড়ে অভিজাত মিষ্টি বিপণী মধুবন এর শো-রুম উদ্বোধন

মো: নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪৮২ বার

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় চট্রগ্রামের ঐতিহ্যবাহী খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মধুবন এর শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর ) রামগড় সোনালী মার্কেটের নীচ তলায় দেশের অভিজাত এই মিষ্টি বিপণী মধুবন শাখার শো-রুমের ফিতা এবং কেক কেটে উদ্বোধন করেন রামগড় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় আরো উপস্থিত ছিলেন মধুবন সুইটস্ ইন্ডাঃ লিঃ এর ব‍্যবস্থাপনা পরিচালক নুরুল হক, মোঃ কায়সার (ব‍্যবস্থাপক একাউন্ট), আব্দুল্ল‍াহ নুর ইলাইহি লিমন (হেড অব মার্কেটিং), মোঃ শফি (ব‍্যবস্থাপক উৎপাদক), এসএম মিজবা (সহ হেড অব মার্কেটিং), মুজিবুর রহমান, কাউন্সিলর কাজী বসর ও জসিম উদ্দিন, রামগড় উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি সাংবাদিক মো: নিজাম উদ্দিন প্রমুখ।

পরে দেশ ও মধুবনের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইউসুফ।

মধুবন সুইটস্ এর রামগড় শাখার পরিবেশক আবরার ফুডস্ এর স্বত্বাধীকারী মো: কামরুল ইসলাম জানান, আমাদের লক্ষ্য শুধু অর্থ উপার্জনের জন্য ব্যবসা নয়, আমাদের সবার রয়েছে সামাজিক দায়বদ্ধতা, তিনি উল্ল্যেখ করেন রামগড় উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল মধুবন শো’রুমের, আমরা ত‍াদের সে প্রত্যাশা পূরণ করতে পেরে আনন্দিত, আমরা সবসময়ই খাবারের মান নিশ্চিত করবো।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক সহ রামগড় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধন পরবর্তী সময়ে শোরুম ঘুরে দেখেন অতিথিরা, এ সময় শো-রুমে ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থীরা, উদ্বোধনের প্রথম দিনেই ব্যাপক সারা ও বিক্রির ধুম পড়তে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net