1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের আদিতমারীতে পুলিশের ‘বিশেষ’ অভিযান গ্রেফতার-১৭ জন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

লালমনিরহাটের আদিতমারীতে পুলিশের ‘বিশেষ’ অভিযান গ্রেফতার-১৭ জন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩০১ বার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নির্বাচনী সহিংসতার মামলার আসামীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ। জানা গেছে, আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আদিতমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে নির্বাচনী সহিংসতার ঘটনায় অত্র থানায় ১০টি মামলা রেকর্ড ভুক্ত করা হয়েছে। যার মধ্যে একটি পুলিশ ও তিনটি মামলার বাদী সংশ্লিষ্ঠ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং বাকি ৬টি করেছে প্রার্থী ও সমর্থকরা। প্রতিটি মামলায় বেশ কয়েকজনকে আসামী করা হয়েছে। দুর্গাপুরের উত্তর গোবধা দাখিল মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাদী হয়ে ৭২ জনের নামসহ অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে। একইভাবে বাকি মামলায় আসামির সংখ্যাও বেশি। নির্বাচনী সহিংসতার মামলার মধ্যে মহিষখোচা ইউনিয়নে ২টি, দুর্গাপুরে ৩টি, ভেলাবাড়ীতে ২টি, সারপুকুরে ১টি, কমলাবাড়ীতে ১টি ও সাপ্টিবাড়ী ইউনিয়নে ১টি মামলা। এসব মামলার আসামীদের গ্রেফতারে মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার রাত পর্যন্ত আদিতমারী থানা পুলিশ এ অভিযান চালায়। এসময় নির্বাচনী সহিংসতার মামলায় ১২ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন ও নিয়মিত মামলায় ৩ জনসহ মোট ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, আদিতমারীতে ‘নির্বাচনী সহিংসতায়’ হাসপাতালে ভর্তি এপর্যন্ত ৬১ জন। গ্রেফতারকৃতদের লালমনিরহাট আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net