1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় ৬ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন

লোহাগাড়ায় ৬ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আবদুল করিম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩৭০ বার

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে তারা মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ৩ জন রিটার্নিং অফিসার যথাক্রমে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসাইন রোমান খাঁন,রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন ও ডাঃ একেম খালেকুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

তারা হলেন, বড়হাতিয়া ইউনিয়নে দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বাবু বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি, পুটিবিলা ইউনিয়নে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান জাহাঙ্গীর হোসেন মানিক ,পদুয়া ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ , চরম্বা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান , কলাউজান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এম এ ওয়াহেদ।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,সিনিয়র সহ-সভাপতি জান মুহাম্মদ সিকদার, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

উল্লেখ্য: চতুর্থ ধাপে লোহাগাড়া উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net