1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে কভার্ডভ্যান চাপায় সিনজি চালক নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ

শ্রীপুরে কভার্ডভ্যান চাপায় সিনজি চালক নিহত

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩৫২ বার

গাজীপুরের শ্রীপুরে কভার্ডভ্যান চাপায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় আরএকে সিরামিক কারখানার সামনে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি চালকের উপর উঠিয়ে দেয় দ্রুত গামী কভার্ডভ্যান। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে গাড়ির নিচ থেকে সিএনজি চালককে (৩২) কে উদ্ধার করে, পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় কভার্ডভ্যান চালক দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক সিএনজি চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক এসআই খোরশেদ আলম বলেন, অজ্ঞাত নামা সিএনজি চালক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সিএনজি দাঁড় করিয়ে যান্ত্রিকত্রুটি মেরামত করছিলো। এসময় দ্রুত একটি কভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা সিএনজি ও চালকের উপর উঠিয়ে দেয়। এসময় ঘটনাস্থলেই অজ্ঞাত নামা সিএনজি চালকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।তবে কভার্ডভ্যান চালক পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net