1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে কারখানা ব্যবস্থাপক গুলিবিদ্ধ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

শ্রীপুরে কারখানা ব্যবস্থাপক গুলিবিদ্ধ

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩০৮ বার

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের গুলিতে একটি কারখানার ব্যবস্থাপক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১২টার দিকে মাওনা-শ্রীপুর সড়কে বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নিয়াজ মোহাম্মদ রিয়াজ (৪৫) ওই এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়।
গুলিটি তার পেটে বিদ্ধ হয়েছে। তাকে প্রথমে মাওনার একটি বেসরকারি হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, কারখানা থেকে বাসায় ফেরার পথে রাত পৌনে ১২টার দিকে নিয়াজ মোহাম্মদের ওপর গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে আল-হেরা হাসপাতালে নিয়ে যান।
মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমরান কবির জানান, গুলিবিদ্ধ নিয়াজ মোহাম্মদকে এখানে আনা হয়েছিল। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, আহত নিয়াজ মোহাম্মদকে নিয়ে হাসপাতালে আছি। সঙ্গে ওসি স্যারও রয়েছেন। পরে কথা বলব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net