1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে র‌্যাবের অভিযানে দুটি হাসপাতালকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

শ্রীপুরে র‌্যাবের অভিযানে দুটি হাসপাতালকে জরিমানা

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৪৫ বার

গাজীপুরের শ্রীপুরে দুটি প্রাইভেট হাসপাতালকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় নানা অব্যবস্থাপনায় থাকায় দুটি হাসপাতালকে ১লাখ ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২টা থেকে চলা বিকেল পাঁচটা পর্যন্ত চলা র‌্যাবের অভিযানে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতাল ও লাইফ কেয়ার হসপিটালকে জরিমানা করা হয়। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাদির শাহ্ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আল হেরা হাসপাতালের অপারেশন থিয়েটারে ৪টি মেয়াদোত্তীর্ণ ইটি টিউব (অজ্ঞান করার কাজে ব্যবহার করা হয়), ১টি ফিডিং টিউব (বিকল্প উপায়ে নাক দিয়ে খাওয়ানো কাজে ব্যবহার করা হয়) পাওয়া যাওয়ায় এবং বিশেষজ্ঞ চিকিৎসক বা এমবিবিএস চিকিৎসকের স্বাক্ষরবিহীন প্যাথলজি টেস্ট রিপোর্ট পাওয়া যায়।
অপরদিকে, লাইফ কেয়ার হসপিটালের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, ল্যাবের ফ্রিজে মেয়াদোত্তীর্ন লিপিড প্রোফাইল রি—এজেন্ট পাওয়া যায় এবং বর্জ্য ব্যবস্থাপনার যথাযথ ব্যবস্থা না থাকায়, প্যাথলজির রিপার্টে কোন বিশেষজ্ঞ চিকিৎসক বা এমবিবিএস চিকিৎসকের স্বাক্ষরবিহীন চারটি প্যাথলজি রিপোর্ট পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী আল হেরা হাসপাতালকে ৫০ হাজার ও লাইফ কেয়ার হসপিটালকে ১লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিযানে উপস্থিত ছিলেন, র‌্যাব—১ পোড়াবাড়ী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মাজহারুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার মোঃ আশরাফুল ইসলামসহ র‌্যাব—১, পোড়াবাড়ী ক্যাম্পের র‌্যাব সদস্যবৃন্দ।
##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net