1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ দিনাজপুর ত্রি-বার্ষিক নির্বাচনে হাসান আলী শাহ্ সভাপতি- প্রশান্ত কুমার রায় সাধারন সম্পাদক ও অশোক কুমার দাস সাংগঠনিক সম্পাদক নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ দিনাজপুর ত্রি-বার্ষিক নির্বাচনে হাসান আলী শাহ্ সভাপতি- প্রশান্ত কুমার রায় সাধারন সম্পাদক ও অশোক কুমার দাস সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৯২ বার

সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ দিনাজপুর ত্রি-বার্ষিক নির্বাচনে হাসান আলী শাহ্ সভাপতি প্রশান্ত কুমার রায় সাধারন সম্পাদক ও অশোক কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট কার্য্যনির্বাহী পরিষদের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
১৭ নভেম্বর বুধবার সকালে দিনাজপুর শহরের শাখারীপট্টিস্থ সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ দিনাজপুরের অস্থায়ী কার্য্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্য্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে ১৫জন সদস্যকে কন্ঠভোটে নেতৃত্ব প্রদানের জন্য নির্বাচিত করেন সংগঠনের সদস্যরা। এর পর্বে গত ১০ নভেম্বর সংগঠনের সাবেক সভাপতি ফরহাদ আহম্মেদ‘র সভাপতিত্বে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ দিনাজপুরের বার্ষিক সাধারন সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে গোপন ভোটে সভাপতি পদে হাসান আলী শাহ্ ও সাধারন সম্পাদক পদে প্রশান্ত কুমার রায়কে নির্বাচত করা হয়। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু। ওই দিন কমিটির অন্যান্য পদে আলোচনা সাপেক্ষে নির্বাচনের জন্য সাধারন সদস্যরা নির্বাচত সভাপতি ও সাধারন সম্পাদককে দায়িত্ব প্রদান করেন।

বার্ষিক সাধারন সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটির শুন্যপদ গুলি পুরনের লক্ষে ১৭ নভেম্বর বুধবার সকালে সংগঠনের নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন নবনিবার্চিত সভাপতি হাসান আলী শাহ্। অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের উন্মুক্ত মতামতের ভিত্তিতে কন্ঠভোটে ১৫টি পদে নির্বাচন সম্পন্ন করা হয়। এসময় যারা বিভিন্ন পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মাসুদা খাতুন, শফিকুল ইসলাম বকুল, যুগ্ম সাধারন সম্পাদক মো: আখতার হোসেন মার্শাল, কোষাধ্যক্ষ সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক অশোক কুমার দাস, দপ্তর ও প্রচার সম্পাদক লক্ষীকান্ত রায়, সাংস্কৃতিক সম্পাদক হাবিবুল হক তুষার, মহিলা সম্পাদক হাফিজা শারমিন সুমী, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক মো: শাহীন, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মামুনুর রহমান জুয়েল, তথ্য ও প্রকাশনা সম্পাদক নোটন সরকার এবং কার্য্যনির্বাহী সদস্য ফরহাদ আহম্মেদ, রেজোয়ানা সুলতানা রীনা, পুম্পী সরকার ও শিমুল কর্মকার। নির্বাচনী সভার সঞ্চালনা ও সার্বিক তত্বাবধানের দায়িত্ব পালন করেন নবনির্বাচত সা: সম্পাদক প্রশান্ত কুমার রায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net