ঢাকা   ০২:৪০:১৬ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

‘সাংবাদিকতায় মো. হাবিবুর রহমান চৌধুরী শামীম এর কাব্যকথা সাহিত্য পুরস্কার-২০২১ লাভ’

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪৫৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় নবীন-প্রবীণ কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ও ইউসুফী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ১২ নভেম্বর শুক্রবার বিকেলে সিলেট শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সিলেট সাহিত্য উৎসব-২১। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট কবি মীর আব্দুল আলীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন কাব্যকথা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা কথাশিল্পী আরিফ মঈনুদ্দীন, পরিচালনায় ছিলেন জালাল খান ইউসুফি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্রী বিজিত চৌধুরী, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ড. মো: দিদার চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলার মূখ’র মূখ্য নির্বাহী এনামুল মুনীর, দৈনিক সংবাদের সহ-সম্পাদক কবি আলম হোসেন, গীতিকবি এম. আর মনজু, লেখক ও গবেষক, কবি সৈয়দ রোকন উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর কবি নাজনীন আক্তার কণা।স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন কাসাপ ও বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ছড়াশিল্পী মোহাম্মদ বাদশা গাজী, ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক কবি জোর্তিময় দাশ যিশু, শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্মআহবায়ক ছড়াশিল্পী তারেশকান্তি তালুকদার। আবৃত্তি করেন বাচিকশিল্পী কবি মামুন সুলতান, পুঁথিপাঠ করেন পুঁথিশিল্পী জামিল আহমদ খান প্রমুখ। এসময় পাঁচ জনকে বিভিন্ন বিষয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ সিলেট সাহিত্য পুরস্কার ২০২১ তাদের হাতে তুলে দেন। কথাসাহিত্যে কথাশিল্পী ওয়াহিদ সারো, অনুবাদ সাহিত্যে ড. রেজওয়ান আহমদ, সাংবাদিকতায় হাবিবুর রহমান চৌধুরী শামীম, কাব্যসাহিত্যে কবি সাবিনা আনোয়ার ও কবি অসীম চন্দ্র পাল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি