1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্থানীয় সরকারের কাঠামো, বিভিন্ন দল ও নির্বাচনে নারীর ভূমিকা নিয়ে দিনাজপুরে দিনব্যাপি নীতিমালা বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

স্থানীয় সরকারের কাঠামো, বিভিন্ন দল ও নির্বাচনে নারীর ভূমিকা নিয়ে দিনাজপুরে দিনব্যাপি নীতিমালা বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা সম্পন্ন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৭৪ বার

দিনাজপুরে স্থানীয় সরকারের কাঠামো, বিভিন্ন রাজনৈতিক দলের তৃনমুলে নারীকে গুরুত্বপূর্ন পদ প্রদান ও নির্বাচনে নারীর ভুমিকা নিয়ে নীতিমালা বাস্তবায়ন ও অভিজ্ঞতা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর সোমবার সকালে সকালে সুইজ হেলভেটাস ইন্টারন্যাশনালের সহায়তায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা ডেমক্রেসি ওয়াচ‘র আয়োজনে দিনাজপুর শহরের এনজিও ফোরাম কনফারেন্স রুমে অপরাজিতা প্রকল্পের অধিনে জেলার ৪ উপজেলার অর্ধশতাধিক নির্বাচিত নারী জনপ্রতিনিধি ও আগ্রহী নারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের সাথে নীতিমালা বাস্তবায়ন ও অভিজ্ঞতা/ মতবিনিময় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর কোতয়ালী আ:লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড: মোফাজ্জল হোসেন দুলাল,জাতীয় পার্টির সা:সম্পাদক আহম্মেদ শফি রুবেল,প্রেসক্লাবের সাবেক সা:সম্পাদক গোলাম নবী দুলাল,বিএসএস প্রতিনিধি রোস্তম আরী মন্ডল,কাহারোল আ:লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক শরিফুল ইসলাম,কাহারোল উপজেলা জাতীয় পার্টির সা:সম্পাদক মো: মনির হোসেন খান,হেলভেটাস ইন্টার কোঅপারেশন বাংলাদেশের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ফৌজিয়া খন্দকার। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের অপরাজিতারা নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে রাজনৈতিক দলে নিজেদের সমস্যা/সম্ভবনা এবং বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে তাদের নিজেস্ব বক্তব্য রাখেন।

সভার সভাপতি ইমদাদ সরকার সমাপনী বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন ও নীতিমালা বাস্তবায়নে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বদ্ধ পরিকর। নারীদের সর্বক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে পদায়ন করতে ৩৩% কোটা চালু রয়েছে। নারীরা যখন পুরুষদের সমসাময়িক সবক্ষেত্রে কার্যক্রমে নিশ্চিতভাবে অংশগ্রহণ করতে পারবে তখন কোটা বাস্তবায়নের আর প্রয়োজন হবে না। বর্তমানে নারীদের পিছিয়ে থাকার কারনে তাদের এগিয়ে নিতে এ কোটা চালু রয়েছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশের তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী সদস্যদের নির্বাচনের মাধ্যমে পদ সৃষ্টি করেছে। ইতিপূর্বে এই সংরক্ষিত পদগুলো ভোট ছাড়া সৃষ্টি করা হতো। বর্তমান সরকার সরাসরি ভোটের মাধ্যমে নারীদের সকল ক্ষেত্রে পদ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ সৃষ্টি করেছে। তিনি নারীদের নিজের ঘর সংসার ঠিক রেখে বাইরে নেতৃত্ব দেয়ার জন্য সকল নেত্রীদের আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে অপরাজিতা প্রকল্পের প্রেক্ষাপট ও উদ্দেশ্য উপস্থপান করে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ওয়াচ অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: কামরুজ্জামান ও মুল প্রবন্ধ পাঠ করেন রহিমা পারভিন লাভলী। এছাড়াও অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা নুরুল আমিন শাহ্্, গোলাম মোস্তফা বাদশা, নারী নেত্রী শাহানাজ বেগম, রোকেয়া খাতুন, জোলেখা বেগম, সুবর্ণ রায়, হেলেন রায় ও জেসমিন সুলতানাসহ প্রমুখ।

মতবিনিময় সভায় ৪ উপজেলার অর্ধ-শতাধিক নির্বাচিত নারী জনপ্রতিনিধি ও আগ্রহী নারী নেত্রীসহ বিভিন্ন দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমক্রেসি ওয়াচ অপরাজিতা প্রকল্পের কর্মসুচী সমন্বয়কারী ফিরোজ নুরুন নবী যুগল এবং সার্বিক তত্বাবধানে সদর উপজেলা সমন্বয়কারী মো: মুশফিকুর রহমান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net