1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও-গোমাতলীতে চরে জাল বসানোকে কেন্দ্র করে পিটিয়ে যুবক খুন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

ঈদগাঁও-গোমাতলীতে চরে জাল বসানোকে কেন্দ্র করে পিটিয়ে যুবক খুন

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৩৩ বার

ফুলছড়ি নদীর চরে জাল বসানোকে কেন্দ্র করে আবদু রহিম (২৯) নামের এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা জানতে পারেনি ঈদগাঁও থানা পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর গোমাতলী রাজঘাটস্থ ফুলছড়ি নদীর উত্তরের চরে ঘটে এ ঘটনা।

নিহত আবদুর রহিম (২৯) বর্নিত ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট পাড়ার মরহুম আবু আহমদের পুত্র।

নিহতের মেঝ ভাই জামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ছোট ভাই নদীর চরে জাল বসিয়ে দিনাতিপাত করতেন। নদীর চরে জাল বসানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের বেশ ক’জন দুর্বত্ত এদিন দুপুরে আমার ভাইকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে আহত করে। এসময় তার সাথে থাকা মামুন নামের এক কিশোর পালিয়ে এসে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বর্তমানে তার লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ঈদগাঁও থানার (উপপরিদর্শক) এসআই শামিম আল মামুন বলেন, কী কারণে কারা তাকে পিটিয়ে হত্যা করেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net