ঢাকা   ০১:৪১:৫৪ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

গন্ডামারা-বড়ঘোনা ব্লাড ব্যাংকের প্রথম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪০৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “গন্ডামারা-বড়ঘোনা ব্লাড ব্যাংক”- এর প্রথম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলার গন্ডামারা-বড়ঘোনা উচ্চ বিদ্যালয় মাঠে গন্ডামারা-বড়ঘোনা ব্লাড ব্যাংকের প্রতিষ্টাতা এ্যাডমিন শাহাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্টিত বর্নিল প্রতিষ্টাবার্ষিকী অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন- বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আসিফুল হক। প্রতিষ্টা বার্ষিকীর উদ্বোধন করেন গন্ডামারা-বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শিহাব উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী মা-মনি ডায়াগনস্টিক সেন্টারের এমডি ডাক্তার শাহাদাত রুবেল, ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরীর প্রতিষ্টাতা সাংবাদিক সাঈফী আনোয়ারুল আজিম, সাংবাদিক এনামুল হক রাশেদী, বাঁশখালীর স্কয়ার ক্লিনিকের ম্যানেজার সাংবাদিক শিব্বির আহামদ রানা, সাংবাদিক দিদার হোসাইন, বাংলাদেশ মানবাধিকার কমিশন বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারী আব্দুর রহমান সোহেল, গন্ডামারা ইউনিয়ন সভাপতি মাস্টার জামাল উদ্দিন প্রমূখ।

উপস্থিত বক্তারা বলেন, মুমূর্ষু রোগীর পাশে মানবতার সংগঠন গন্ডামারা-বড়ঘোনা ব্লাড ব্যাংক যে ভুমিকা রেখেছে তা প্রশংসনীয়। বিশেষ করে সংকটাপন্ন মানুষদের জিবন বাঁচাতে রক্ত দানের পাশাপাশি সুস্থ মানুষদেরকে নিয়মিত রক্ত দান করার জন্য উদ্বুদ্ধ করার কাজটিও তারা করে যাচ্ছে। একাজে যুব সমাজই অগ্রণি ভুমিকা রাখছে। সংগঠনের মানবিক কাজের ভূয়সী প্রশংসাও করেন বক্তারা।

এ সময় গন্ডামারা-বড়ঘোনা ব্লাড ব্যাংকের প্রথম প্রতিষ্টা বার্ষিকীতে ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সুন্দর, আদর্শ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখার জন্য নির্বাচিত ১০ টি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী ব্লাড ব্যাংকের এডমিন ফারুকুল ইসলাম, গন্ডামারা-বড়ঘোনা ব্লাড ব্যাংকের এ্যাডমিন কলিম উল্লাহ মিজবাহ, বাঁশখালী ব্লাড ব্যাংকের কো-এডমিন নান্টু কান্তি দাশ, মো. লোকমান, কার্যকরী সদস্য আশেকুর রহমান,আব্দুর রহিম, আরিফুল ইসলাম, সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি