1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ইয়াবাসহ টেকনাফের ০২ জন মাদক কারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ইয়াবাসহ টেকনাফের ০২ জন মাদক কারবারি আটক

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৩৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৬ হাজার ইয়াবা ও ৩৬০ গ্রাম ভাঙ্গা ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে র‌্যাব-১১,

র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ অক্টোবর) রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি দল, এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৫-০৭৭৭), তাদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ ৩৩০০ (তিন হাজার তিনশত) টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেনঃ- কক্সবাজার জেলার টেকনাফ থানার ডেইল পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ হোসেন (২৮), ও হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া গ্রামের নূর আহম্মদের ছেলে মোঃ- নজু মোল্লা (২৫),

সোমবার (১ নভেম্বর) দুপরে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।###

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net