ঢাকা   ১২:৪৪:২৩ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

দ্বীপশিখা’র ২০২০-২১ সেশনের নতুন কমিটি গঠিত; সভাপতি রাসেল, সম্পাদক ইউনুস

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৫৪০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকাস্থ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন দ্বীপশিখার ২০২০-২১ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাসেল রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইউনুস। শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ঢাকাস্থ স্টুডেন্টস এসোসিয়েশন অব কুতুবদিয়ার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা যায় যে , সম্পূর্ণ গনতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালেট পেপারের মাধ্যমে প্রত্যক ভোটার তাদের পছন্দের প্রার্থীকে একটি করে একজন ভোটার মোট দুইটি করে ভোট প্রদান করেন।

নবনির্বাচিত সভাপতি রাসেল রহমান জানান, “দ্বীপশিখা ঢাকাস্থ কুতুবদিয়ার শিক্ষার্থী‌দের প্রা‌ণের সংগঠন, আবেগের জায়গা। অতীতের মত ভ‌বিষ্য‌তেও দ্বীপশিখার সাধারণ শিক্ষার্থী‌দের জন্য কল্যাণমূলক এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস বলেন, “আমরা সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সকলকে সাথে নিয়ে ,সকলের সহযোগিতা নিয়ে দ্বীপশিখার এর নতুন কিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই ।”

উল্লেখ্য, ঢাকাস্থ স্টুডেন্টস এসোসিয়েশন অব কুতুবদিয়া (দ্বীপশিখা) হচ্ছে কুতুবদিয়ার সন্তান অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন। ২০১৭ সালের ১২ই মে শিক্ষা,প্রগতি ও বন্ধন এই তিন মুলনীতিতে উজ্জীবিত হয়ে মুষ্টিমেয় শিক্ষার্থীদের সমন্বয়ে এই সংগঠনটি প্রতিষ্টা করা হয়। বর্তমানে দ্বীপশিখার সদস্য শতাধিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি