1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় ইউপি নিবার্চনের লক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩ 

নকলায় ইউপি নিবার্চনের লক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৯৫ বার

শেরপুরের নকলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তুাফিজুর রহমান। পরিদর্শনকালে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ উপস্থিত ছিলেন। সোমবার সকাল থেকে সন্ধা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি। আগামী ২৮ নভেম্বর এ উপজেলার ৯টি ইউনিয়নের ৮২টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্টিত হবে। তারমধ্যে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, নির্বাচন কমিশন কয়েকটি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করেছেন। এসব ভোট কেন্দ্রে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছেন উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও নির্বাচন কমিশন। এরই অংশহিসেবে এদিন নকলা উপজেলার বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত ভোট কেন্দ্রগুলো দেখতে সরেজমিনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ভোট কেন্দ্রগুলোকে ব্যবহার উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন। অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। ইউপি নির্বাচন ‘সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি সুন্দর পরিবেশে ভোট গ্রহনের জন্য কেন্দ্রগুলোকে ব্যবহার উপযোগী করতে সরেজমিন পরিদর্শনপুর্বক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net