1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় ইউপি নির্বাচনী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান

নকলায় ইউপি নির্বাচনী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৩৬ বার

শেরপুর জেলার নকলা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মেহাম্মদ শানিয়াজ্জামান, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ ও স্বাগত বক্তব্য রাখেন নকলা উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ। এছাড়াও অন্যান্যদের মাঝে বানেশ্বর্দী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত, উরফা ইউপির নূরে আলম তালুকদার ও চন্দ্রকোনা ইউপির সাজু সাঈদ সিদ্দিকী।
এ মতবিনিময় সভায় নকলা উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) কাউছার আহম্মেদ,নকলা সরকারী হাজী জালমুদ কলেজের অধ্যক্ষ আলতাব আলী ও নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ সহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী, সাধারন সদস্য প্রার্থীরা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net