ঢাকা   ০২:৪২:০১ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

নির্বাচিত হলে অত্যাধুনিক ১০নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলা হবে : আলহাজ্ব এবিএম আজিজুর রহমান

স্টাফ রিপোর্টার লালমনিরহাট।।
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৭৮৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নির্বাচিত হলে অত্যাধুনিক ১০নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলা হবে বলে তিনি শনিবার সকালে নির্বাচনী ইস্তেহারে লিখিতভাবে জানান। আলহাজ¦ এ,বি,এম আজিজুর রহমান বলেছেন, তিনি নির্বাচিত হলে লালমনিরহাট সদর উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়নবাসীর জন্য (১) ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলিকে টেকসই ও যুগোপযোগী করা, (২) ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার করা এবং ৯টি ওয়ার্ডের সুষম উন্নয়ন সাধন করা, (৩) ইউনিয়নের দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের সহযোগিতার জন্য তহবিল গঠন করা, (৪) গরীব, মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করা, (৫) ইউনিয়নের বাল্যবিবাহ কঠোরভাবে বন্ধ করা, (৬) খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে খেলার মাঠের উন্নয়ন সাধন করা, (৭) মাদকমুক্ত ইউনিয়ন গঠনের লক্ষে কাজ করা, (৮) শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করা, (৯) ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষায় সুব্যবস্থা গ্রহন করা, (১০) চোর-ডাকাত ও সন্ত্রাসীদের কবল থেকে মানুষকে রক্ষার জন্য কাজ করা এবং মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা, (১১) গরীব ও অসহায় রোগীদের চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা, (১২) পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন সহ কর্মসূচী গ্রহন করা, (১৩) ইউনিয়নের তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে মানুষকে অধিকতর ডিজিটাল সেবা প্রদান ও (১৪) ইউনিয়ন গ্রাম-আদালতের মাধ্যমে মানুষের ন্যায্য-বিচার নিশ্চিত করনসহ ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে তিনি নিজেকে সচেষ্ট রাখবেন বলে ইস্তেহারে তুলে ধরেছেন। আলহাজ¦ এ,বি,এম আজিজুর রহমান এলাকায় মাওলানা আবদার নামে সুপরিচিত। তিনি বড়বাসুরিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি, ও সোনাতোলা জামে মসজিদের খতিব। তিনি ঢাকার সরকারি যুলিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল, হাদিস ও আরবি সাহিত্য বিষয়ে পাশ করেছেন। বর্তমানে লালমনিরহাট সদর উপজেলার খেদাবাগ একরামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ, হিসেবে কর্মরত রয়েছেন। তিনি আগামী ২৮ নভেম্বর, ২০২১ইং তারিখ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার মোটর সাইকেল মার্কায় ভোট দেয়ার জন্য ইউনিয়ন বাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি