1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নির্মিত ৩০ মুজিব কিল্লা বেদখল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

নোয়াখালীতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নির্মিত ৩০ মুজিব কিল্লা বেদখল

নোয়াখালী জেলা প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩২৩ বার

তদারকি না থাকায় নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় নির্মিত ৩০টি মুজিব কিল্লার প্রায় সবগুলোই বেদখল। এতে ঝুঁকিতে রয়েছে নদীবর্তী সাধারণ মানুষ ও কয়েক লক্ষাধিক গৃহপালিত পশু। অভিযোগ, রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট এসব কিল্লা দেখভাল করার কথা থাকলেও কিছু অসাধু কর্মকর্তা নিজেদের লোকজনের মাধ্যে তা লিজ দেয়। তবে অনুমতি না থাকায় এ নিয়ে কথা বলতে রাজি হয়নি রেডক্রিসেন্ট কর্তৃপক্ষ। আর বন্দোবস্ত বিষয়টি জানা নেই বলছেন প্রশাসন।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭০ সালের ১২ নভেম্বর। দিনভর গোমড়া আকাশে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। রাতে যখন গভীর ঘুমে মানুষ। ঠিক মধ্যরাতে হঠাৎ প্রলয়ংকরি ঘূর্ণিঝড় ‘গোর্কি’র ছোবল। মুহুর্তেই সব লন্ডভন্ড। সেদিন গোর্কির আঘাতে প্রাণ হারায় নোয়াখালীর হাতিয়া-সুবর্ণচরসহ উপকূলের অর্ধলাখ মানুষ। মারা যায় লক্ষাধিক গৃহপালিত পশু। সে থেকে ‘ভয়াল ১২ নভেম্বর’ পালন করে আসছে নোয়াখালীর বিভিন্ন সংগঠন।

এ দিকে এমন ভয়াবহতার পুনোরাবৃত্তি যেন না ঘটে, সে প্রত্যয় নিয়ে উপকূলে আশ্রয়াণ কেন্দ্রের পাশাপাশি ৪০-৫০ ফুট উচ্চতায় নির্মাণ করা হয় ৩৩টি মাটির কিল্লা। যার মধ্যে হাতিয়ায় ১৮ ও সুবর্ণচরে ১৫টি। প্রত্যেকটি কিল্লার আওতায় ৫ একর জমি, কাটা হয় দীঘি। সরকারিভাবে নির্মিত এসব কিল্লা উদ্বোধন করেন স্বাধীন বাংলার তৎকালীন রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পর থেকে কিল্লার নামকরণ হয় মুজিব কিল্লা। এসব কিল্লার কারণে ৮৫ ও ৯১ এর ভয়াবহ বন্যায় রক্ষা পেয়েছিল উপক‚লীয় মানুষ ও তাদের পালিত পশু।

স্থানীয়রা জানান, তত্ত্বাবধন রক্ষণাবেক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগকালীন পশু-পাখির আশ্রয়স্থল হিসেবে ব্যবহারের জন্য রেড ক্রিসেন্টকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এসব কিল্লা।

তারা আরো জানান, রক্ষক হয়েই ভক্ষকের ভ‚মিকায় সোসাইটি নিজেই। নিয়ম না থাকলেও সোসাইটির জেলা ইউনিটের কর্তাদের নিজস্ব লোকজনকে মৌখিকভাবে দেয়া হয়েছে লিজ। কোথাও কোথাও বন্দোবস্ত দিয়েছে ভ‚মি প্রশাসন। ফলে কোনো কিল্লার গাছ গাছালি কেটে নেয়া হয়েছে, কোথাও সমতলে পরিণত করা হয়েছে কিল্লা, সেখানে নির্মিত হয়েছে গরু-মুরগির খামার। গড়ে তোলা হয়েছে বসতি।

তবে দখলে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে, তারা জোর পূর্বক দখল করেনি। কেউ বন্দোবস্ত নিয়েছেন, কেউ বন্দোবস্ত নেয়া ব্যক্তির কাছ থেকে কিনে নিয়েছেন।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা বলেন,কিল্লা বন্দোবস্ত দেয়ার বিষয়টি জানা নেই প্রশাসনের, বলছে খতিয়ে দেখে নেয়া হবে ব্যবস্থা। আর অনুমতি না থাকায় ক্যামেরায় কথা বলতে রাজি হননি রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের উপ-পরিচালক আবদুল করিম। তবে তিনি জানান, বর্তমানে এ কিল্লা তাদের অধীনে নেই।

রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের
উপ-পরিচালক আবদুল করিম বলেন, বেদখল হওয়া এসব মুজিব কিল্লা উদ্ধারের পর আরো আধুনিক করে দুর্যোগ মোকাবেলায় সহায়ক ভ‚মিকা পালন করবে রেডক্রিসেন্ট ও প্রশাসন এমনটাই প্রত্যাশা উপকূলবাসীর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net