1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পলাশবাড়ীর ৬ ইউনিয়নে ৪৪১ জনের মনোনয়নপত্র দাখিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

পলাশবাড়ীর ৬ ইউনিয়নে ৪৪১ জনের মনোনয়নপত্র দাখিল

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৬৯ বার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্যসহ মোট ৪৪১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) শেষ দিন বিকেল ৫ টা পর্যন্ত রিটার্নিং অফিসারদের কাছে স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থী।
তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১১ জন ও সাধারণ সদস্য ২৮৬জন প্রার্থী রয়েছেন।চেয়ারম্যান পদে হোসেনপুর ইউনিয়নে আওয়ামী লীগের একেএম আহমেদুল কবির রাঙ্গা, জাতীয় পার্টির মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু, স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান আহম্মেদ, আলী আশরাফ মো. জিয়াউল ইসলাম, কাজী নজরুল ইসলাম সেলিম, মো. আসাদুজ্জামান ও মো. শাহ্ আলম বিশ্বাস। মহদীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. তৌহিদুল ইসলাম মন্ডল, জাতীয় পার্টির মো. আলমগীর মন্ডল, ইসলামী আন্দোলনের মো. আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. নূরুল আমিন সরকার সুজা, ইমরুল কবীর চৌধুরী চপল ও মো. আমিনুল ইসলাম।
বেতকাপা ইউনিয়নে আওয়ামী লীগের মো. আব্দুল গণি সরকার, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তা, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী খুশু, মো. জাদু মিয়া, মো. ফজলুল করিম, মো. হাবিবুর রহমান সৈকত ও মো. বাদশা মিয়া। পবনাপুর ইউনিয়নের আওয়ামী লীগের কেএম ছিদ্দিকুল ইসলাম রবি, জাতীয় পার্টির আর্জিনা আক্তার খুকি, স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম সরকার ছোট বাবা, শাহিন খন্দকার, খন্দকার শফিকুল ইসলাম, মো. আব্দুল মালেক আকন্দ, মাহাবুবুর রহমান মন্ডল, মো. নাজিমুদ্দৌলা, মো. সাকলাইন মাহমুদ সজিব, মো. শফিকুল ইসলাম ও এসএম রওশন জামিন।
মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আব্দুল ওহাব প্রধান রিপন, জাতীয় পার্টির মো. আব্দুল মাজেদ মিয়া, জাসদের মো. মিজানুর রহমান চট্টু, স্বতন্ত্র প্রার্থী মাজেদার রহমান দুলু, মাহমুদ হোসেন চৌধুরী পান্না ও মো. নাজমুল হক।
হরিনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আতিকুর রহমান সরকার আতিক, জাতীয় পার্টির মো. রুহুল আমিন কবীর চৌধুরী রুষো, স্বতন্ত্র প্রার্থী মো. মেজবাউল হোসেন, এনআইএম আব্দুল হামিদ চৌধুরী, মো. কবীর হোসাইন জাহাঙ্গীর ও মো. আজহারুল ইসলাম।
উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, তৃতীয়ধাপের ইউপি নির্বাচনের তফশীল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর উপজেলার ৬ ইউনিয়নের সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৬’শ ৪৭ জন। এর মধ্যে পুরুষ ৬১ হাজার ১৮জন ও মহিলা ৬৪ হাজার ৬’শ ২৯জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net