1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ডোমারে পৌরসভার ভোট অনুষ্ঠিত হচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ডোমারে পৌরসভার ভোট অনুষ্ঠিত হচ্ছে

ইবনে সাঈদ অঙ্কুর, জেলা প্রতিনিধি (নীলফামারী)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩১৬ বার

শান্তিপূর্ণভাবে নীলফামারীর ডোমার পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২নভেম্বর) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়।প্রথমবারের মত ইলেক্ট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই পৌরসভার ভোট অনুষ্ঠিত হচ্ছে।

সকালে ৮ নম্বর ওয়ার্ডের চিকনমাটি ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এই কেন্দ্রে মোট ১৬২৩জন ভোটার ভোট প্রয়োগ করবেন। এছাড়াও ৭নং ওয়ার্ডের ডোমার চিকনমাটি পরিবার পরিকল্পনা ক্লিনিক, ডোমার সরকারি কলেজ, ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়াহ অন্যান্য কেন্দ্রের অবস্থাও একই।

ডোমার পৌরসভায় মেয়র পদের জন্য নৌকা প্রতীক পেয়েছেন ডোমার উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক গণেশ কুমার আগরওয়ালা, স্বতন্ত্র প্রার্থী দুই হলো বর্তমান মেয়র সাবেক উপজেলা বিএনপির সভাপতি মনছুরুল ইসলাম দানু (নারিকেল গাছ) ও আফরোজা নাজনীন রুমি (মোবাইল ফোন)। পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৩২ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন।

এই পৌরসভাটিতে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৪০ জন। এর মধ্যে নারী ভোটার ৬ হাজার ৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬ হাজার ৬৬৭ জন।

নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা ও ডোমার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শুরু হয়েছে। প্রতি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলা হলে আমরা তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net