1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বারডেম হাসপাতাল ওয়ারী শাখার উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবসে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বারডেম হাসপাতাল ওয়ারী শাখার উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবসে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১২৯৫ বার

‘ডায়াবেটিক সেবায় সবার অন্তর্ভুক্তিকরণ, যদি এবার না হয় তবে কখন’। ওই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি সামনে রেখে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠান শহীদ খালেক-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্যোগে ৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

কর্মসূচির প্রথম দিনে রবিবার (১৪ নভেম্বর) রাজধানীর সদরঘাট নতুন লঞ্চ টার্মিনালে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি চালু করেন। কর্মসূচির মধ্যে রয়েছে রক্ত পরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ। এছাড়া প্রেসার, ওজন মাপার ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি।

শহীদ খালেক-ইব্রাহিম জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মো. নজরুল ইসলাম কর্মসূচির উদ্বোধন করেন। হেলথকেয়ার নেটওয়ার্কের সিও ডাঃ এম এ সামাদ এর তত্ত্বাবধানে এবং হেলথকেয়ার ফার্মাসিটিক্যাল এর সৌজন্যে প্রায় চার শতাধিক ব্যক্তিকে আজকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সেবা পরামর্শ দিয়েছেন।

ডঃ মো. নজরুল ইসলাম জানান, আমাদের হাসপাতালে নতুন তিনটি বিভাগ সংযোজিত হয়েছে। তা হচ্ছে, আই সি ইউ, এইচ ডি ইউ ও ডায়ালাইসিস।

এ সময় উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডাঃ চৌধুরী মো. শওকত ওসমান, সৈয়দা রায়হানা রেজা, হাসপাতালের ম্যানেজার মতিউর রহমান প্রমুখ।

জানা যায়, ১৪ নভেম্বর রবি ও সোম সদরঘাট নতুন লঞ্চ টার্মিনাল এবং ১৬ নভেম্বর কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ জেলা পরিষদ মার্কেট, ১৭ নভেম্বর র্যালী। যা হাসপাতাল প্রাঙ্গণ থেকে পুরান ঢাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। শেষ দিনে ১৮ নভেম্বর বঙ্গ বাজার এলাকায় বিনামূল্যে উক্ত সেবার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করবে প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net