1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাইলেজ পেনশন নিয়মিত বকেয়া বেতন-ভাতা করার দাবিতে লাকসাম রেলওয়ে শ্রমিকলীগের আন্দোলন ও বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

মাইলেজ পেনশন নিয়মিত বকেয়া বেতন-ভাতা করার দাবিতে লাকসাম রেলওয়ে শ্রমিকলীগের আন্দোলন ও বিক্ষোভ মিছিল

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩১২ বার

বাংলাদেশ রেলওয়ে সকল স্টাফদের মাইলেজ,ভ্রমণ ভাতা, পদোন্নতি, গেইটকিপারদের চাকুরী স্হায়ী করন ও পেনশনভোগীদের পেনশন নিয়মিত করার দাবিতে পূর্বাঞ্চল রেলওয়ের লাকসাম শাখার শ্রমিক লীগের উদ্যোগে রবিবার সকালে লাকসাম রেলওয়ে জংশন স্টেশন প্ল্যাটফর্মে আন্দোলন ও বিক্ষোভ
মিছিল করা হয়েছে।
জানা যায়, ১৯৭৪ সালে তৎকালীন রাষ্টপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ে রানিং কর্মচারীদের মাইলেজ সংক্রান্ত অধিকার বিল পুনরায় চালু করে আদেশ জারি করেন। বর্তমানে একটি চক্র প্রধানমন্ত্রীর ওই আদেশ উপেক্ষা করে রেলকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাচ্ছে। গত কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না পূর্ব রেলের মেডিক্যাল, মেকানিক্যাল, ট্রাফিক, সিগন্যাল ও ইলেকট্রিক বিভাগের প্রায় শত-শত রেলওয়ে কর্মচারী। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের পক্ষ থেকে সারাদেশে বিক্ষোভ মিছিল মাইলেজ,ভ্রমণ ভাতা, পদোন্নতি, গেইটকিপারদের চাকুরী স্হায়ী করন ও পেনশনভোগীদের পেনশন নিয়মিত করার দাবিতে আন্দোলন ও মিছিল করছেন সংগঠনটি। এ বিষয় রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হাছান আহমেদ পলাশ বলেন,
বাজেট এবং আইবাস পাস সিস্টেমের জটিলতার কারণে আমাদের অনেক শ্রমিক নিয়মিত বেতন-ভাতা ও পেনশন পাচ্ছেন না। মাইলেজ ভাতা নিয়েও সমস্যা হচ্ছে।’আইবাস প্লাস এটা কোন আইন নয় এটা একটা সিষ্টেম মাত্র’। তাই আইনের বাস্তবায়ন ও সিষ্টেমের পরিবর্তন করতে হবে। এ ছাড়া তাদের অধিকার হরণ করা হলে প্রয়োজনে ট্রেন চলাছল বন্ধ করে দেয়া হবে।
রেলওয়ে শ্রমিকলীগ লাকসাম শাখার সভাপতি আবুল কালামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল অংশগ্রহন করেন রেলওয়ে শ্রমিকলীগ লাকসাম শাখার সাধারণ সম্পাদক আরিফুল হায়দার চৌধুরী, বাংলাদেশ রেলওয়ে ও কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্য ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net