1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা সদরের ১২ ইউনিয়নে শান্তিপূর্ণ মোটামুটি পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

মাগুরা সদরের ১২ ইউনিয়নে শান্তিপূর্ণ মোটামুটি পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৭৬ বার

মাগুরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ১১ নভেম্বর বৃহস্পতিবার ১২ টি ইউনিয়নে মোটামুটি শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।
সকাল ৮ টা থেকে শুরু হওয়া মোট ১৩২ টি কেন্দ্রে অনেকটাই শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।
সীমানা সংক্রান্ত জটিলতায় একটি মামলায় আদালতের নির্দেশে নির্বাচন কমিশন সদর উপজেলার বগিয়া ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ স্থগিত করেছে। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ টি ইউনিয়নের মোট ১৩২টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওলিউল ইসলাম জানান, ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন, সাধারণ পুরুষ মেম্বার পদে ৩৮৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে মোট ১১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতি কেন্দ্রে স্থায়ীভাবে ১৭ জন আনসার ৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছে। এছাড়া প্রতি ইউনিয়নে পুলিশের একটি ভ্রাম্যমান টিম ও ভ্রাম্যমান আদালত নির্বাচনী এলাকায় নিয়োজিত ছিল। এছাড়া স্ট্রাইংকিং ফোর্স, পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা গোটা নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করেছেন । সদর উপজেলায় ১২ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৫৯৪ জন।
রাত সাড়ে ৭টা সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ইউনিয়নের সম্পুর্ণ ফলাফল পাওয়া যায়নি, ভোট গননা চলছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net