1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  নোয়াখালীর সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন 

মাগুরায় রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে সংবর্ধনা

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪৭০ বার

মাগুরায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এটিএম আব্দুল ওয়াহহাবের সংবর্ধনা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ নুর উর রহমান, ব্যবস্থাপনা পরিষদের সদস্য মঞ্জুরুল ইসলাম, উপমহাসচিব মোঃ রফিকুল ইসলাম।

দুপুরে মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রানা আমির ওসমানের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খোন্দকার আবু আনসার নাজাত আশার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শিকদার শফিকুল ইসলাম বাদশা।

সংবর্ধনা পর্বে মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সম্মানিত চেয়ারম্যান মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহহাবকে সোনার নৌকা উপহার দেওয়া হয়।

পরে প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
তিনি তাঁর বক্তব্য বলেন বাংলাদেশের উন্নয়নের প্রতীক জননেত্রি শেখ হাসিনা আমার উপর যে গুরু দায়িত্ব অর্পন করেছেন মাগুরাবাসিকে সাথে নিয়ে আমি তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

পরে প্রধান অতিথি শ্রীপুর উপজেলার অসহায় দরিদ্র মানুষের মাঝে ১হাজার শীতবস্ত্র বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net