ঢাকা   ০৮:৫৯:১৫ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন: পৃথিবীর অস্তিত্ব রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ জরুরি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার 

মাগুরার শ্রীপুরে রাজাকার পুত্রের নৌকা প্রতীক বাতিলের দাবি করেছেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান

মাগুরা প্রতিনিধি;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪০৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় প্রার্থী
হুমাউনুর রশিদ মুহিতের নৌকা প্রতিক বাতিলের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পদকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ৮ নং সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ টি এম আব্দুল ওয়াহ্হাব।

তিনি তাঁর লিখিত বক্তব্যে হুমাউনুর রশিদ মুহিতকে স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তান উল্লেখ করে বলেন, আমি মেজর জেনারেল (অবঃ) এ টি এম আব্দুল ওয়াহ্হাব প্রাক্তন এম পি মাগুরা-১ ও চেয়ারম্যান বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি।
মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ অনুযায়ী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। এবং তৎকালীন সময়ে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ৮ নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করি। আমি ঘোষণা করিতেছি যে, মাগুরার শ্রীপুর উপজেলার ৮নং নাকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত তার পিতা-মৃত আব্দুর রশিদ মোল্লা আমার জানা মতে প্রকৃত রাজাকার ও মুক্তিযুদ্ধো বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল। গত ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশেষ ব্যক্তির মাধ্যমে নৌকা প্রতীক বরাদ্দ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। সে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে বিএনপি জামাত-শিবির সহ সকল ব্যক্তিদের নিয়ে আওয়ামী লীগের ক্ষতিসাধন করে আসছে। এমতাবস্থায় দেশ ও জাতির স্বার্থে উপরোক্ত চিহ্নিত রাজাকার ও স্বাধীনতাবিরোধী পুত্র মোঃ হুমাউনুর রশিদ মুহিতের নৌকা প্রতীmmক বাতিল করে সঠিক ব্যক্তিকে নৌকা প্রতীক বরাদ্দ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি