ঢাকা   ০৩:৩০:০২ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান

মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেখ দিদারুল ইসলাম,চট্টগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৩৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে দক্ষ মানবাধিকার কর্মী সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ১৩ নভেম্বর শনিবার সকাল ৯টায় চট্টগ্রাম আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মাহবুবুল আলম। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন এম. জাফর উল্লাহ এমজেএফ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক ও কলামিষ্ট ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ)’র সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী লায়ন সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল। স্বাগত বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। আবছার উদ্দিন অলি ও অপু চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় সহ-সভাপতি এস.এম.আজিজ, উদ্যাপন পরিষদের আহ্বায়ক আজিমুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব নাজমা আক্তার, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মান্নান, নুরুল আবছার চৌধুরী, সাইফুল আলম, ডা. এমদাদুল করিম, আজীবন সদস্য নাজিম আক্তার আমিরী, যুগ্ম সম্পাদক লায়ন আনোয়ারুল আজীম চৌধুরী, ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, ইউসুফ খান, মনছুর আহমেদ, আইন সম্পাদক এড. প্রতাপ পাল, উত্তর জেলার সভাপতি ইঞ্জিনিয়ার মো: আরফান উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো: জামশেদ, কুমিল্লা জেলা আঞ্চলিক শাখার সভাপতি ডা. জুয়েল, তথ্য মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভ, মোঃ সেলিম, তাসলিমা আক্তার। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন খন্দকার আশরাফ আলী। সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো: শামসুল আলম। চার সেশনে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল, পিবিআই পরিদর্শক আবু জাফর মো: ওমর ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন। কর্মশালায় বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রায় দুইশত জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি