1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক সংগঠন বাঁশখালী ব্লাড ব্যাংকের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

মানবিক সংগঠন বাঁশখালী ব্লাড ব্যাংকের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩১৯ বার

স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন বাঁশখালী ব্লাড ব্যাংকের ৫ম বর্ষপূর্তি উৎসব উদযাপন ও আলোচনা সভা ব্লাড ব্যাংকের এডমিন ফারুকুল ইসলাম জিসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্টানের শুভ উদ্বোধন করেন ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আসিফুল হক।

শুক্রবার (৫ অক্টোবর) বিকেল ২টায় অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী ব্লাড ব্যাংকের উপদেষ্টা বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন, উপদেষ্টা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম যুগ্ন সম্পাদক লায়ন মুনমুন দত্ত মুন্না, বাঁশখালী ব্লাড ব্যাংকের প্রতিষ্টাতা পরিচালক সজীব নমঃ শুভ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোহাম্মদ দিদারুল আলম, এ্যাডভোকেট আনিসুল ইসলাম, সমাজ সেবক কায়েস সরওয়ার সুমন প্রমূখ।

বক্তারা বলেন, বাঁশখালী ব্লাড ব্যাংক বাঁশখালীর ইতিহাসে প্রথম ও একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন। যে কোন মুহূর্তেই মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো সংগঠনটি বাঁশখালীতে মানবিক সংগঠন হিসেবে পরিচিত লাভ করে। এ সংগঠন করোনাকালীন সময়ে মুমূর্ষ রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দিয়েছেন। শতাধিক তরুণ যুবাদের নিয়ে সংঘটিত এ মানবিক সংগঠনের ৫ম বর্ষপূর্তিতে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্লাড ব্যাংকের পরিচালকদের ও সংশ্লীষ্ট মানবিক কাজে সহায়তা করা ও পাশে থাকায় গুণীজন ও সাংবাদিক সমাজকে সম্মাননা স্মারক প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net