1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে অস্ত্র ও মাদকদ্রব্যসহ পিতা ও পুত্র গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

মীরসরাইয়ে অস্ত্র ও মাদকদ্রব্যসহ পিতা ও পুত্র গ্রেপ্তার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা :
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৭০ বার

মীরসরাইয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্যসহ র‍্যাবের অভিযানে পিতা ও পুত্রকে গ্রেপ্তার হয়েছে। গতকাল রোববার রাত ১১টায় উপজেলার কাটাছড়া ইউনিয়নের আবদুস ছত্বর ভূঁইয়া হাট থেকে র‍্যাব অভিযান চালিয়ে তাদের থেকে অস্ত্র এবং মাদকদ্রব্যসহ আটক করা হয়।
আটককৃতরা হলো জোরারগঞ্জ ইউনিয়নের পশ্চিম কাটাছরা গ্রামের মৃত শফি উল্ল্যার ছেলে নুর উল্লাহ (৪৫) ও তাঁর ছেলে নাইমুল ইসলাম শুভ (২১)।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মীরসরাইয়ের আবদুস ছত্বর ভূঁইয়া হাটে নুর উল্লাহর ব্যবসা প্রতিষ্ঠান মদিনা ডেকোরেশন ও বাড়িতে ৪ ঘণ্টা অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটার গান, একটি এয়ারগান, ২০১ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়।

এ সময় নুর উল্লাহ ও তার ছেলে নাইমুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে।
নুরুল আবছার আরও বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net