1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুসাফির নজরুলের পিএইচ.ডি ডিগ্রি অর্জন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মুসাফির নজরুলের পিএইচ.ডি ডিগ্রি অর্জন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪০৭ বার

মাগুরার জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক আলোকিত বাংলাদেশের মাগুরা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম (মুসাফির নজরুল) ঢাকা বিশ্বাবিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার স্বরূপ শীর্ষক গবেষণা অভিসন্দর্ভের জন্য তাকে এ ডিগ্রি প্রদান করা হয়েছে। তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন (গিয়াস শামীম)। পিএইচ.ডি পরীক্ষা কমিটির সভাপতি ও পরীক্ষক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইন এবং বহির্দেশীয় পরীক্ষক ছিলেন ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সঞ্জিত মন্ডল।
ইতোপূর্বে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ড. এস. এম লুৎফর রহমান-এর তত্ত্বাবধানে ‘বিভাগোত্তর বাংলা কথাসাহিত্যে প্রতিফলিত “আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা” শীর্ষক অভিসন্দর্ভের জন্য এম.ফিল ডিগ্রি অর্জন করেন।
বাংলা একাডেমির সদস্য মুসাফির নজরুলের প্রকাশিত গবেষণা, উপন্যাস, কাব্য ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৩ টি।
এছাড়াও আন্তর্জাতিক ও জাতীয় জার্নাল, জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও লিটল ম্যাগাজিনে তার শতাধিক অনুবাদ, প্রবন্ধ, কবিতা ও ছোটগল্প প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন সিম্পোজিয়াম ও সেমিনারে অংশগ্রহণ করাসহ পরপর দু’বার মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন। এছাড়াও সাহিত্য ও সাংবাদিকতায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরস্কার লাভ করেছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net