1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে পানির নিচ থেকে উদ্ধার হল ৬৬ লক্ষ টাকা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

লালমনিরহাটে পানির নিচ থেকে উদ্ধার হল ৬৬ লক্ষ টাকা

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৪৬ বার

লালমনিরহাটে পানির নিচ থেকে উদ্ধার করা হয়েছে পরিত্যাক্ত ৬৬ বান্ডিল জাল টাকার নোট।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি কালভার্টের একহাটু পানির নিচ থেকে এ টাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, এক ব্যাক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেড়া টাকা দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে পানির নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল টাকা উদ্ধার করেন। টাকাগুলোর পিছনে লেখা ছিলো সাথী সংঘ, লাকী কুপন,ভাগ্য পরিবর্তন। ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত সবগুলো জাল টাকার নোট।
স্থানীয় আব্দুস সালাম (৪০) জানান,আমি পানির নিচ থেকে সবগুলো টাকা তুলেছি। উদ্ধার হওয়া সবগুলো টাকা আমি হাত দিয়ে নেড়ে দেখেছি। সবগুলোই জাল টাকার নোট।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, আমরা পানির নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল টাকা উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সবগুলোই জাল টাকার নোট। আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net