1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুর আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

শেরপুর আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩১৭ বার

শেরপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভার আয়োজন করেন শেরপুর জেলা প্রশাসন।
আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় জেলার নকলা ও নালিতাবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুল রেজা বিশ্বাস। শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিষ্টার হারুন অর রশিদ বিপিএম, ময়মনসিংহ বিভাগের বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. মাহমুদুর রহমান পিএসসি, র‌্যাব -১৪ অধিনায়ক উইং কমান্ডার মো. রুকুনুজ্জামান, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, ময়মনসিংহ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
এছাড়াও নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান লেবু, মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসম নুরুল ইসলাম হিরো, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, দেবাশীষ সাহা রায়, দেবাশীষ ভট্রাচার্য বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। আইন শৃঙ্খলা সভায় চেয়ারম্যান প্রার্থীগণ অতিথিদের কাছে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি ভোট কেন্দ্রে মোবাইল টিম বাড়ানো দাবি জানান। সেই সাথে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয়। অতিথিগণ বলেন,আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থান পালন করবে। কেন্দ্রে কোন ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবেনা। কেউ যদি এমনটি করার চেষ্টা করেন তাহলে আজকের এ সভা থেকে ভুলে যান। নয়তো ভালো হবেনা। কেন্দ্রে বিশৃঙ্খলা কারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবেনা। সে যে দলেরই হোকনা কেনো। আমাদের দায়িত্ব যেকোন মূল্যে সুস্থ নির্বাচন উপহার দেওয়া। ইতিমধ্যে শেরপুর সদরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তা থেকেই আপানারা উপলব্ধি করলেই বুঝবেন বাকি নির্বাচনগুলি কেমন হবে। আগামী ২৮ নভেম্বর শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসন অবাধ নিরেপক্ষ নির্বাচন উপহার দিতে যা যা করণীয় ইতিমধ্যে তাদেরকে সে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net