1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনার দোয়া মাহফিলে আ’লীগের বাঁধা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনার দোয়া মাহফিলে আ’লীগের বাঁধা

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৯২ বার

গাজীপুরের শ্রীপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

আজ রবিবার বাদ আসর শ্রীপুর বাজারে উপজেলা ও পৌর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান চলাকালে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা এসে বাঁধা দিলে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত আকারে শেষ করা হয়।

শ্রীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী বলেন, পূর্বনির্ধারিত তারিখ, সময় অনুযায়ী উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে শ্রীপুর বাজারে পৌর বিএনপি’র আহ্বায়ক অ্যাডঃ কাজী খানের ব্যক্তিগত অফিসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা চলছিল। অনুষ্ঠান শুরুর কিছু সময় পর স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা আমাদের অনুষ্ঠানে এসে বাঁধা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিন/চারজন বিএনপি নেতাকর্মী আহত হয়।

আলোচনা সভায় শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান ফকিরের সভাপতিত্বে সদস্য সচিব আক্তারুল আলম মাষ্টার ও শ্রীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ওলামাদলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এসএম রুহুল আমিন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির সরকার, সাখাওয়াত হোসেন সবুজ, আফাজ প্রধান, শামসুদ্দিন শিকদার, মোফাজ্জল হক, মিনহাজ সরকার, ক্বারী সিরাজুল ইসলাম, হান্নান মিয়া, আলমগীর হোসেন, হাজী মোঃ মহসিন, মাহমুদুল হাসান আলাল, এমদাদ মন্ডল, কবির সরকার, জসিম উদ্দিন, খোকন প্রধান, ফজলুল হক, আব্দুল আলিম, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার বেপারী, শ্রমিক নেতা আমান উল্ল্যাহ্ আমান, মিজান মন্ডল, ছাত্রদলের পৌর আহ্বায়ক মামুন আকন, সদস্য সচিব আজিজুল হক রাজন ও শ্রীপুর কলেজ শাখার আহ্বায়ক ইমরান মৃধা প্রমুখ।

সভায় হামলার নিন্দা জানিয়েছেন জেলা বিএনপি’র আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, সদস্য সচিব কাজী সাইয়্যেদুল আলম বাবুল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net