1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাঙ্গু নদে নিখোঁজ জেলের লাশ ২দিন পর ভেসে এলো চরে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

সাঙ্গু নদে নিখোঁজ জেলের লাশ ২দিন পর ভেসে এলো চরে

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৩২১ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ইশ্বরবাবুর হাঁট সংলগ্ন সাঙ্গু নদীতে জালের খুঁটি বসাতে গিয়ে নিখোঁজ মুহাম্মদ ছালেহ আহমদ (৫৪) নামে এক বৃদ্ধার মরদেহ পাওয়া গেছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া গ্রামের মৌলভী পাড়া ধলঘাট নামক সাগর পাড়ে নিখোঁজ ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দিলে তারা লাশটি নিয়ে যায় বাড়িতে।

নিহত মুহাম্মদ ছালেহ আহমদ উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার পূর্ব রায়ছটা এলাকার মৃত নজির আহমদের পুত্র।

উল্লেখ্য, গত বুধবার (২৪ নভেম্বর) ভোর ৪ টায় খানখানাবাদ ইশ্বরবাবুর হাঁটের পশ্চিম পার্শ্বে মিরা পোয়া মাজার সংলগ্ন সাঙ্গু নদীতে জালের খুঁটি বসানোর জন্য নামলে মুহূর্তেই নিখোঁজ হয়ে যায় ছালেহ আহমদ। পরে বাঁশখালী ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি টিম ঘটনার দিন উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পান নি। নিখোঁজের দু’দিন পর প্রেমাশিয়া ধলঘাট নামক প্যারা এলাকার সাগর পাড়ে তার মরদেহ পাওয়া যায়।

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মু. কামাল উদ্দিন নিখোঁজ হওয়া জেলে ছালেহ আহমদের লাশ প্রেমাশিয়া ধলঘাট নামক স্থানে পাওয়া যাওয়ার বিষয়টি নিশ্চিৎ করেন। এ বিষয় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net