1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধার বহুল আলোচিত দইখাওয়া সীমান্তের হুন্ডী সিন্ডিকেটের হোতাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর থেকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন ওসিকে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

হাতীবান্ধার বহুল আলোচিত দইখাওয়া সীমান্তের হুন্ডী সিন্ডিকেটের হোতাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর থেকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন ওসিকে

হুন্ডী মাইদুল গাঢাকা দিয়েছে (১৫তম পর্ব)

লাভলু শেখ হাতীবান্ধা থেকে ফিরে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৪৬ বার

হুন্ডী মাইদুল গাঢাকা দিয়েছে। হাতীবান্ধার বহুল আলোচিত দইখাওয়া সীমান্তের হুন্ডী সিন্ডিকেটের হোতাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর থেকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন হাতীবান্ধা থানার ওসি এরশাদুল হক কে। তিনি নির্দেশ পাওয়ার পর তদন্ত শুরু করেছেন।
জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৯নং আদর্শ গোতামারী ইউনিয়নের দইখাওয়া ৫নং ওয়ার্ডের বহুল আলোচিত মাদকদ্রব্য পাচারের নিরাপদ রুট দিয়ে ওই এলাকার হুন্ডী মাইদুল ইসলাম, আমিনুর রহমান, রবিউল ইসলাম ওরফে রবি ও ছাদিকুল ইসলাম প্রতিদিন কতিপয় দইখাওয়া বিজিবি ক্যাম্পের তৎকালীন কমান্ডার সাইদুল ইসলাম, হাবিলদার আনোয়ার ও সিপাহী মিজানুর রহমান সহ প্রতিরাতে ভারতীয় গরু, ইয়াবা, গাঁজা, মদ ও হিরোইন পাচার বাবদ লক্ষ টাকা কমিশনের বিনিময়ে ওই সব চোরাকারবারীকে সহযোগিতা করতেন বলে আলম বাদশা, মিজানুর রহমান ও হারুন মিয়ার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়। হুন্ডী মাইদুল ইসলাম গং এতটাই ভয়ংকর ও বেপরোয়া যে ভয়ে এলাকার জনগণ প্রতিবাদ করার সাহস পায় না। অপরদিকে প্রতিদিন দইখাওয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরুর সাথে অস্ত্র ও বিভিন্ন মাদকদ্রব্য পাচার করে আনার সময় গরু ও ভারীদের পায়ে পদদলিত হয়ে প্রতিবছর গড়ে প্রায় ৩ কোটি ৬৫ লক্ষ টাকার ফসলের ক্ষতি হতো বলে কৃষকগণ জানান। এলাকার যুবসমাজকে মাদক থেকে রক্ষা ও কৃষকদের ফসলের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য দইখাওয়া এলাকার একাধিক সচেতন ব্যক্তি
স্বরাষ্ট্রমন্ত্রীসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ প্রেরণ করলে সংশ্লিষ্ট প্রতিটি দপ্তর গুলো থেকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দিয়ে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল হক কে নির্দেশ প্রদান করা হলে তিনি সরেজমিনে তদন্ত করেন এবং সংশ্লিষ্ট দপ্তর গুলোতে তদন্ত প্রতিবেদন প্রেরণের প্রস্তুতি চলছে বলে মঙ্গলবার ২৩/১১/২০২১ইং তারিখ দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকে জানা যায়, তদন্ত শেষে তাকে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, হুন্ডী মাইদুল ইসলাম নিজের অপকর্ম ঢাকতে এবং পুলিশের বিশ্বস্ততা অর্জন করার জন্য হাতীবান্ধা থানার ২২টি মাদক মামলার স্বাক্ষী রয়েছে। অপরদিকে মাদক মামলার সাজা প্রাপ্ত আসামী ও হুন্ডী রবিউল ইসলাম ওরফে রবি গরুর লাইন ম্যানীর অন্তরালে থেকে মাদক পাচার করছে। একই কায়দায় পুলিশের নিকট বিশ্বস্ততা অর্জন করে এবং পুলিশের নজর ফাঁকি দিয়ে মাদক সম্রাট আমিনুর রহমান ১৯টি মাদক মামলার স্বাক্ষী হয়েছে। ওই মাদক চোরাকারবারীরা সুযোগকে কাজে লাগিয়ে হুন্ডীর মাধ্যমে কোটি কোটি টাকা ভারতে পাচার এবং ভারতীয় গরুর সাথে বিভিন্ন মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে। অপরদিকে দইখাওয়া বিজিবি ক্যাম্পের দুর্নীতিবাজ হাবিলদার আনোয়ার ও সিপাহী মিজানুর রহমানের বিরুদ্ধে মঙ্গলবার ২৩/১১/২০২১ইং তারিখ আলম বাদশা নামের একজন সচেতন ব্যক্তি বিজিবি’র মহাপরিচালক বরাবরে ডাক যোগে এবং ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন। যাহার কপি এ প্রতিবেদকের কাছে সরবরাহ করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর থেকে তদন্ত শুরু হওয়ায় হুন্ডী মাইদুল ইসলাম গাঢাকা দিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net