1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যা

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৬ বার

সাভারের আশুলিয়ায় পরকীয়ায় কুয়েত প্রবাসীর স্ত্রী মারুফা (২৮) বেগম নামে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ কথিত প্রেমিকের বিরুদ্ধে।

বুধবার (০৮ ডিসেম্বর) রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ডেকো পোশাক কারখানার সামনের কুন্ড সরকারের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয় আশুলিয়া থানা পুলিশ।

হত্যায় অভিযুক্ত প্রেমিক পলাতকের নাম হাসান খাঁ (৩০)। সম্পর্কে নিহতের দু:সম্পের্কর মামাতো দেবর । হাসান খাঁ বরগুনা জেলার পাথরঘাটার লেমুয়া গ্রামের জাকির খাঁ’র ছেলে। সে প্রায়ই মারুফার বাসায় যাতায়াত করতেন।

নিহত মারুফা পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার জাটিবুনিয়া গ্রামের মোস্তফার মেয়ে। তার স্বামীর নাম আল-আমিন। আল-আমিন কুয়েত প্রবাসী বলে জানা গেছে। মারুফা স্থানীয় শারমিন গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন। তার মারজানা নামের একটি ১০ বছরের কন্যা ও ফাহিম নামের একটি ৬ বছরের পুত্র সন্তান রয়েছে।

নিহত মারুফার ছোট্ট শিশু সন্তান ফাহিম বলে, গতকাল হাসান চাচ্চু বাসায় এসেছিল। তিনি আম্মুর সাথে মারামারি করে আম্মুর মোবাইল নিয়ে যান।

স্থানীয়রা জানান, তারা সকালে উঠে কাজে চলে যান। ফিরে এসেও দেখেন ফাহিমা ঘুম থেকে উঠেন নি। পরে ঘরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পাওয়া গেলে থানায় খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, নিহতের স্বামী কুয়েত প্রবাসী। গত ৫ মাস আগে চাকরির জন্য নরসিংহপুর এলাকায় আসেন। দুই মাস তার মামার বাসায় থেকে তৃতীয় মাস থেকে আলাদা ভাড়া বাসা নেন। সেখানে মারুফার মামাতো দেবর হাসানের যাতায়াতও ছিল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব শিকদার বলেন, প্রাথমিক ভাবে ধারণা পরকীয়ার জের হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। আরো তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে সে বিষয়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net