ঢাকা   ০৬:৫১:২০ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

ঈদগাঁও ইসলামাবাদ জলদাশ পাড়ায় সন্ত্রাসী হামলা, ভাংচুর নগদ টাকা ও স্বর্নালংকার লুট, আহত-৪

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৪০৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সীমানা দেয়াল দেয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর করে নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

এসময় তাদেরকে বাঁধা দিতে গিয়ে আহত হয়েছেন নারীসহ ৪ জন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৮টার সময় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড জলদাশ পাড়ায় ঘটে এ ঘটনা।

আহতরা হলেন বর্নিত ইউনিয়নের জলদাশ পাড়ার বকুল বাশী দাশের স্ত্রী সুশমা দাশ, তার ছেলে আকাশ দাশ, লাল সেন দাশ ও তার স্ত্রী সুনালী দাশ।

অভিযোগে জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক ৮টার সময় একই এলাকার শুধাংশ দাশের ছেলে নিকেল দাশের নেতৃত্বে ১০/১৫ জন লোক বকুল বাশী দাশের ছেলে লাল সেন দাশের সাথে সীমানা দেয়াল নিয়ে কথা কাটাকাটি করেন।

একপর্যায়ে একই এলাকার শ্রীপদ দাশ, রামজিদ দাশ, বিল্ল দাশ ও পলাশ দাশ মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘেরাবেড়া ভাংচুর করে বসতবাড়িতে লুটপাট চালায়।

এসময় অজ্ঞাতনামা আরো ১০/১২ লোক ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে নগদ, টাকা ও স্বর্নালংকার লুট করে পালিয়ে যায়।

ঘটনার সময় প্রাণ ভয়ে পরিবারের লোকজন পাশের বাড়িতে আশ্রয় নেন।
খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন ঈদগাঁও থানা পুলিশ।

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক বকুল বাশী দাশ বলেন, সীমানা দেয়াল নিয়ে গন্ডগোল লাগল, আর এতেই আমাদের সব কিছু শেষ হয়ে গেল। পালিয়ে কোনোমতে প্রাণ বেঁচে যাওয়া ৬২ বছর বয়সী এ মানুষটি ঘটনার বর্ণনা দিতে গিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, দ্যাশ স্বাধীনের পর আমার জীবনে এরকম তাণ্ডব দেখিনি।

নিকেল দাশের নেতৃত্বে ভাংচুর লুটপাট করা হয়েছে বলে বলে প্রশাসনের কাছে অভিযোগ করেন আহত আকাশ দাশ।
তবে ঘটনাস্থল গিয়ে অভিযুক্ত কারে বক্তব্য পাওয়া যায়নি।

ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি