1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও উপজেলা ভবনের কাজ শ্রীঘ্রই শুরু হবে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

ঈদগাঁও উপজেলা ভবনের কাজ শ্রীঘ্রই শুরু হবে

স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব হেলালুদ্দীন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩০৮ বার

অতি শ্রীঘ্রই নবগঠিত ঈদগাঁও উপজেলা ভবনের কাজ শুরু করা হবে। উপজেলাভূক্ত ৫ ইউনিয়নের মানুষ যাতে সমান সুবিধা ভোগ করতে পারে সেজন্য ঈদগাঁও মৌজার আওতাধীন ইসলামাবাদে উপজেলা পরিষদের স্থান নির্ধারন করা হয়েছে।

শুক্রবার (৩ডিসেম্বর) দুপুরে নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে তাঁর জন্মস্থান পাঁহাশিয়াখালী গ্রামে এক পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে দুস্থ মহিলাদের মাঝে তিনি কম্বল বিতরন করেন। পরে তিনি ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মহসীন শেখের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে যোগ দেন।

তিনি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে এলাকার সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানান।

আলোচনা অনুষ্ঠান শেষে তিনি কক্সবাজার দোহাজারী ঘুমধুম রেললাইন প্রকল্পের ইসলামাবাদ পয়েন্ট এবং গোমাতলী ব্রীজের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

আলোচনা অনুষ্ঠানে ডিডিএলজি কক্সবাজারের পরিচালক শ্রাবস্তী রায়, কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) নো এ মং মারমাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস. এম. তারিকুল হাসান, সাধারন সম্পাদক মোঃ মিজানুর হমান আজাদ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর হমান মানিক, ঈদগাঁও নাগরিক ফোরাম সদস্য সচিব কাফি আনোয়ার, ইসলামাদের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, চেয়ারম্যান পদপ্রার্থী যথাক্রমে-আবদুর রাজ্জাক এমইউপি, সাইফুল ইসলাম এমইউপি, আবু তৈয়ব চৌধুরী, ইসলামাবাদ ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আবছার কামালসহ রাজনীতিবিদ, সমাজসেবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net