ঢাকা   ০৭:৩৮:৫১ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

ঈদগাঁও-জালালাবাদ জমিরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলাধীন জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাক জমিরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠণ সম্পন্ন হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ সেলিম উল্লাহ।

এতে উপস্থিত সদস্যদের মতামতের আলোকে ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস. এম.তারিকুল হাসানকে সভাপতি, নুরুল আবছারকে সহ-সভাপতি, প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

অন্যান্য পদে মনোনীতরা হলেন আজিজ উদ্দিন দাতা সদস্য, জয়নাল আবেদীন বিদোৎসাহী সদস্য এবং আয়েশা ছিদ্দিকা বিদোৎসাহী সদস্যা।

ইউপি সদস্য হিসেবে মোঃ সেলিম উল্লাহ, অভিভাবক সদস্য / সদস্যা হিসেবে মোস্তাক আহমদ এবং ফারহানা ইয়াছমিন ও হোসনে আরা বেগমকে শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ঠ সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি