1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাউন্সিলর জুলফিকার আলি মাসুদ শামিমের অকাল মৃত্যু, জানাযায় হাজারো মানুষ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

কাউন্সিলর জুলফিকার আলি মাসুদ শামিমের অকাল মৃত্যু, জানাযায় হাজারো মানুষ

সংবাদদাতা,সীতাকুণ্ড।।
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৫০ বার

হাজারো মানুষের অংশ গ্রহণে সীতাকুণ্ড পৌরসভার ০৯ নং ওয়ার্ড শিবপুর থেকে বার বার নির্বাচিত কাউন্সিলর,সাবেক প্যানেল মেয়র ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক জুলফিকার আলি মাসুদ শামিমের নামাজে জানাজা সম্পন্ন হয়।

রবিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার হামিদ উল্লাহ হাট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম শামীম পৌরসদর ৯নং ওয়ার্ডস্থ জালাল ক্যাশিয়ারের বাড়ীর মরহুম জালাল আহমেদ ক্যাশিয়ারের পুত্র।

তাঁর জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, পৌরসভার কাউন্সিরবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, জাতীয় পার্টির সীতাকুণ্ড উপজেলা সভাপতি দিদারুল ইসলাম, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কাউন্সিলর শামীম শনিবার রাত ৮টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন যাবত হৃদরোগে ভুগছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net