1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে অস্ত্রসহ তিন ডাকাত আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন  নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু নবীগঞ্জ-মার্কুলী ভায়া কাজির বাজার-ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন  নাঙ্গলকোটের হুগলি দীঘির পাড় জামে মসজিদ প্রাঙ্গণে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দলের প্রতি আক্ষেপ, ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগ করলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মানিক মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত,ঘাতক ড্রাইভার আটক মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল! অভিযোগ নয়নের বিরুদ্ধে নোয়াখালীতে ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩  ঢাকায় আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত   

কিশোরগঞ্জে অস্ত্রসহ তিন ডাকাত আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৪ বার

তন্ময় আলমগীর (আনোয়ার হোসাইন), কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ও চায়নিজ অস্ত্রসহ মো. স্বপন মিয়া (২৪), মো. রাতুল (২২) ও মো. রিয়াজ (২২) নামে ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি কান্দিগ্রাম কাঠালতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

অস্ত্রসহ আটক হওয়া ডাকাতদলের তিন সদস্যের মধ্যে মো. স্বপন মিয়া কুলিয়ারচর পৌর এলাকার তাতারকান্দি মহল্লার মো. আউয়াল মিয়ার ছেলে, মো. রাতুল একই এলাকার মো. আবু কালাম মিয়ার ছেলে এবং মো. রিয়াজ এলাকার লাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে কুলিয়ারচর থানার এসআই মো. মনিরুজ্জামান ফোর্স নিয়ে উপজেলার দ্বাড়িয়াকান্দি কান্দিগ্রাম কাঠালতলী এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেশীয় ও চাইনিজ অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য মো. স্বপন মিয়া, মো. রাতুল ও মো. রিয়াজকে আটক করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৮/১০ জন সদস্য পালিয়ে যায়।

এ ব্যাপারে কুলিয়ারচর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, আটককৃত ডাকাত দলের তিন সদস্যের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি আইনে মামলা রুজু করা হয়েছে।

পরে বুধবার (১৫ ডিসেম্বর) তাদেরকে কিশোরগঞ্জের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net