ঢাকা   ০৩:৩২:০০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

খুটাখালীতে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩১১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন’র সপ্তম শ্রেণির রেখা নামের (ছন্দনাম) (১৪) এক ছাত্রীকে তৌহিদুল ইসলাম নামে এক যুবক অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড নয়াপাড়াস্থ রেখার ফুফির বাসা থেকে ঘরে ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করে তৌহিদুল ইসলাম।

এ ঘটনায় অপহৃত ছাত্রীর মা প্রবাসী মনজুর আলমের স্ত্রী রেহেনা আক্তার বখাটে তৌহিদুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন।

অপহরণকারী তৌহিদুল ইসলাম (২২) উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামের মোঃ কালুর ছেলে। অপরাপর অভিযুক্তরা হলেন একই এলাকার জহির আলমের পুত্র মোঃ কালু (৪২), তার স্ত্রী রুবি আক্তার (৪০) ও মোঃ জহির (৫৮)। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটক করতে পারেনি।

অভিযোগের সূত্র মতে, বিগত ক’মাস ধরে রেখা স্কুলে যাওয়া আসার পথে বখাটে তৌহিদুল ইসলাম বিভিন্ন প্রকার প্রলোভন এবং কু-প্রস্তাব সহ বিভিন্ন ভাবে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো।
পারিবারিকভাবে নিষেধ করেও কাজ হয়নি বরং এতে ক্ষিপ্ত হয়ে তৌহিদুল ইসলাম ঘটনার দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সহযোগীসহ ছাত্রীকে অপহরণ করে।

চকরিয়া থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সায়েম বলেন, খুব দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।

চকরিয়া থানার ওসি ওসমান গনি জানান, লিখিত এজাহার পেয়েছি। অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি