ঢাকা   ০৫:০৪:৩২ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ

গাইবান্ধার বিএনপির বিক্ষোভ সমাবেশে রাজপথে আন্দোলনের মাধ্যমেই সরকারকে পতন করা হবে

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা মানে গণতন্ত্রকে আটকে রাখা। তাকে মুক্ত করতে চাইলে, বিদেশে সুচিকিৎসার জন্য পাঠাতে চাইলে একমাত্র পথ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে হবে। রাজপথে নামা ছাড়া কোনো বিকল্প নেই।

বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আপনার কি যুদ্ধের জন্য প্রস্তুত আছেন? আমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত আছি? যুদ্ধ আমাদের করতে হবে।

গাইবান্ধায় বিএনপির গণ সমাবেশে এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু আরো বলেন, এ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে। বিদেশে চিকিৎসা নিতে বাধা দিচ্ছে। অতীতে বহু স্বৈরাচারী সরকারে পতন হয়েছে, হাসিনা সরকারেও পতন হবে।
হারুন অর রশিদ আরো বলেন, বিএনপির সমাবেশ হলে আইনশৃংখলা বাহিনী বাঁধা দেয়। এ দেশের জনগনের ট্যাক্সের আপনাদের বেতন হয় তাদের দিকে বন্দুকের নালা ক্যানো? আজকে আপনারা ভারতীয় সীমান্তে যান, সেখানে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে। সেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, আজকের এই সমাবেশ হচ্ছে লুটেরাদের উৎখাত করার সমাবেশ। আজকের এই সমাবেশ হচ্ছে মাফিয়াদের বিতাড়িত করার সমাবেশ। আজকের সমাবেশ দেশে ভোটের অধিকার ফিরিয়ে আনার সমাবেশ।

গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে আজ শক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে গণ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিন। উক্ত গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, স্বেচ্ছা দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. মাসুম, বিএনপির নেতা আনিছুর রহমান বাবু, শেখ সামাদ আজাদ, ইলিয়াস হোসেন, শহিদুজ্জামান শহীদ, ইলিয়াস হোসেন, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, স্বেচ্ছাসেবক দলে জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক,সাধারন সম্পাদক শাহজালাল সরকার খোকনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি