1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নে নৌকার সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নে নৌকার সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে ১২নং গুনবতী ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ছৈয়দ আহাম্মদ ভূঁইয়া খোকনের পক্ষে নৌকা প্রতীকের সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনবতী ইউনিয়নের গুনবতী হাইস্কুল মাঠে ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী হোসাইন, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, গুনবতী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ছৈয়দ আহাম্মদ ভূঁইয়া খোকন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, এনামুল হক খন্দকার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন।

ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সাইফুলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি রহিমা আক্তার শিল্পী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন টিপু সহ স্থানীয় আ’লীগ ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net