ঢাকা   ১০:২৩:২৪ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

চৌদ্দগ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৫২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

“বিট পুলিশিং এর জোয়ারে, পুলিশ জনতার দুয়ারে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়ন সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম।

শুভপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা, বিট পুলিশ-৫ এর অফিসার এসআই লিটন চাকমা, বিট সহকারী অফিসার এএসআই ইয়াসিন, শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা: হারুনুর রশিদসহ শুভপুর ইউনিয়ন নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়ন সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সকলকে সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান। সন্ত্রাস দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে সকলকে তিনি সতর্ক করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি