1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জবিসহ দুই বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিতর্কে সেরা দশে ভিক্টোরিয়া কলেজ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

জবিসহ দুই বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিতর্কে সেরা দশে ভিক্টোরিয়া কলেজ

কুমিল্লা প্রতিনিধি ।।
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৪২১ বার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ‘ডিএনসি-সিইউডিএস আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২১’ এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)।
জানা যায়, বিতর্ক জগতের অন্যতম প্রতিষ্ঠান ঈটউঝ এর আমন্ত্রণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভিসিডিএস। প্রতিযোগিতায় ভিসিডিএস-এর দলের তিনজন বিতার্কিক অংশগ্রহণ করে। বিতার্কিকরা হলেন, রিয়াজ হোসেন, হেরা ফালাক আলীশা, আলিমুল হক আজাদ। এছাড়ায় অতিরিক্ত বিতার্কিক হিসেবে অংশগ্রহণ করেন, ফজলে রাব্বি ও মেন্টর ছিলেন ভিসিডিএস সভাপতি শাহনূর কিবরিয়া সুজন।
জানা যায়, প্রতিযোগিতায় ট্যাব রাউন্ডে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের’ বিপক্ষে জয় লাভ করে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)। এছাড়াও বাংলাদেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা-১০ এ স্থান করে নিয়েছে টিম ভিসিডিএস।
এ বিষয়ে ভিসিডিএস সভাপতি শাহনূর কিবরিয়া সুজন বলেন, আমরা শুধু আমাদের জন্য বিতর্ক করিনা। আমরা কলেজের সম্মানকে সমুন্নত রাখতে। কলেজের পরিচিতির জন্যেও বিতর্ক করি। ইনশাআল্লাহ ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস) হবে আগামীর দেশ সেরা বিতর্ক পরিষদ।
কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাজাহান বলেন, আমি খুবই খুশি হয়েছি যখন শুনেছি আমার ছাত্র-ছাত্রীরা বিতর্কে দুই বিশ^বিদ্যালয়কে হারিয়েছে। তারা এগিয়ে যাক এটাই প্রত্যাশা করি।
এ বিষয়ে ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, আমি সাথে সাথেই খবরটা শুনেছি। আমি তাদের অভিনন্দন জানাই। আমার ছেলেমেয়েদের সফলতা আমাকে খুবই আনন্দিত করে। ভিসিডিএস এর এই অর্জনের ধারা আগামীর দিনগুলোতেও অব্যাহত থাকবে সেই প্রত্যাশা রাখি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net