ঢাকা   ১০:৩৪:০৮ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নবীগঞ্জে নির্বাচনে কারচুপির অভিযোগ আনলেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী খালেদ মোশারফ

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৫ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ উপজেলার তৃতীয় ধাপের ২৮ নভেম্ভর অনুষ্টিতব্য নির্বাচনে ৩টি কেন্দ্রে কারচুপির অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খালেদ মোশারফ। তিনি ওই ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন। এ ব্যাপারে তিনি উপজেলা রির্টানিং অফিসার এবং বুধবার(১ লা ডিসেম্বর) জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, ওই ইউনিয়নের ৩টি কেন্দ্রে ভোট গণনা ক্ষণিক বিলম্বে প্রকাশিত হইয়াছে। এর প্রতিবাদ করায় ঘোড়া প্রতীকের এজেন্টদের সাথে ওই কেন্দ্রের দায়িত্বরত অফিসারগণ খারাপ আচরন করেছেন। ফলে চেয়ারম্যান প্রার্থী খালেদ মোশারফের যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়। ৮নং ওয়ার্ডের ছোট ভাকৈর কেন্দ্রে মোট ভোটার ১৩৪১। উপস্থিত ভোটার সংখ্যা ছিল ১০৮৩। বৈধ ভোট ১০৭৬ ও অবৈধ ভোট দেখানো হয়েছে ৭টি। ওই কেন্দ্রে তার এজেন্ট ও উপস্থিত লোকজন কর্তৃক দেয়া তথ্য অনুযায়ী ঘোড়া প্রতীকের প্রাপ্ত ভোট ছিল ৭৫০ ভোট। প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রার্থী মোঃ আক্তার মিয়ার প্রাপ্ত ভোট ২৩১ ভোট। এ সময় অজ্ঞাত স্থান থেকে প্রিজাইটিং অফিসারের নিকট বিরতীহীন ভাবে ফোন আসতে থাকে। এর কিছুক্ষন পরই বাতিলকৃত ভোট এবং ঘোড়া প্রতীকের প্রাপ্ত ভোট ৭৫০ থেকে ২১৬টি ব্যালট পেপার প্রতিদ্বন্ধি প্রার্থীর ব্যালেট পেপারের বান্ডিলে ঢুকিয়ে গণনায় গড়মিল করে প্রতিদ্বন্ধি প্রার্থীর ভোট বেশী দেখিয়ে তড়িগড়ি করে ফলাফল ঘোষনা করে প্রিজাইটিং অফিসার কেন্দ্র ত্যাগ করেন। এ সময় তার এজেন্ট মোঃ শাহীদ আলী প্রতিবাদ করিলে তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। ৪ নং ওয়ার্ডের হরিনগর কেন্দ্রে মোট ভোট ১৪৪০। উপস্থিত ভোটের সংখ্যা ১০৬১। বাতিল ভোটের সংখ্যা ১১টি। একই ভাবে ওই কেন্দ্রে কারচুপির মাধ্যমে সর্বোচ্চ ভোট পাইলেও সামান্য ভোটের ব্যবধান দেখিয়ে অবৈধ ভোট ও তার প্রাপ্ত ভোট থেকে ব্যালেট পেপার প্রতিদ্বন্ধি প্রার্থীর ব্যালেট পেপার বান্ডিলে ঢুকিয়ে অনুরুপ ভাবে ফলাফল ঘোষনা করেন। ৩ নং ওয়ার্ড কামড়াখাইর প্রাইমারী স্কুল কেন্দ্রেও ভোট কারচুপি করে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বরত অফিসার ও পোলিং অফিসারগণ ঘোড়া প্রতীকের প্রাপ্ত ভোট এর ব্যালেট পেপার প্রতিদ্বন্ধি প্রার্থীর বান্ডিলে ঢুকিয়ে ফরম-ঞ ( বিধি ৩৯ দ্রষ্টব্য) ফরমে প্রতিদ্বন্ধি প্রার্থীকে বিজয়ী দেখানো হইয়াছে। ওই কেন্দ্রে তার তথ্য ও হিসাব অনুযায়ী প্রাপ্ত ভোট হবে ৩৮১টি ভোট। উক্ত ৩টি কেন্দ্রের অবৈধ ভোট এবং তার প্রাপ্ত ভোট থেকে ব্যালেট পেপার সরিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থীর বান্ডিলে ঢুকিয়ে কারচুপির মাধ্যমে সংশ্লিষ্ট প্রিজাইটিং অফিসার ও দায়িত্বরত তার সহযোগিরাগণ প্রতিদ্বন্ধি প্রার্থীর কাছ থেকে অবৈধ ভাবে লাভবান হয়ে প্রাপ্ত ভোট থেকে কম দেখানোর কারনে ইউনিয়ন নির্বাচনে ফলাফলে খালেদ মোশারফকে ১৭৭ ভোট ব্যবধান দেখিয়ে পরাজিত দেখানো হয়েছে। তার বিশ^াস উক্ত ৩টি কেন্দ্রের ব্যালট পেপার পুণঃরায় গণনা করিলে বিশাল ভোটের ব্যবধানে সে জয়ী হবে। খালেদ মোশারফ জেলা প্রশাসক বরাবরে দেয়া আবেদনে অভিযুক্ত ৩টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ব্যালট পেপার পুণঃরায় গণনা করতঃ গেজেট বন্ধ রাখার জন্য দাবী জানান। এ ব্যাপারে তিনি আইনী প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি